ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মসিকের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ সম্ভব হবে: মেয়র টিটু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) আওতাভুক্ত ৩৩টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন মেয়র ইকরামুল হক টিটু।

বুধবার ঈদ জামাত শেষে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মেয়র ইকরামুল হক টিটু জানান, নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি দিবেন বলে আশা করছি। পশু কোরবানির জন্য সিটি করপোরেশন ৪০১টি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে। কোরবানি শেষে বর্জ্য অপসারণের জন্য ৬শ’ পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত রাখা হয়েছে। ৫০টি ট্রাক ও তিনটি এস্কিভেটর দিয়ে খুব দ্রুতই বর্জ্য নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলা হবে।
মসিক মেয়র আরও জানান, বর্জ্য অপসারণের পর ছয়টি জীবাণুনাশক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ২০টন ব্লিচিং পাউডার ছিটানো হবে গোটা নগরীতে।

মেয়র বলেন, ঈদুল আজহায় স্থানীয় কাউন্সিলরসহ সকলের আন্তরিক সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102