ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১ বার পঠিত

গতকাল শনিবার ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। সে হিসেবে সম্মেলনের দ্বিতীয় দিন আজ। আর এই দিনে সম্মেলন শুরুর আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।

এ সময় সম্মেলনে অংশগ্রহণ করা বিশ্বনেতারাও শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে যান। রবিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

বৃষ্টিস্নাত সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং পুষ্পস্তবক অর্পণ করতে আসা জি-২০ বিশ্ব নেতাদের স্বাগত জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গ এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রথমে রাজঘাটে পৌঁছান।

হিন্দুস্তান টাইমস জানায়, শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা সম্মেলন স্থল ভারত মান্দাপামে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। , সম্মেলনের দ্বিতীয় দিনে এক ভবিষ্যত’ শিরোনামে শীর্ষ সম্মেলনের তৃতীয় অধিবেশন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। তারপরে নয়া দিল্লি নেতাদের ঘোষণাপত্র গৃহীতের পর সম্মেলনের শেষ অধিবেশনে অংশগ্রহণ করেন তারা।

নয়াদিল্লির স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102