ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহানবী (সা.)-কে কটূক্তির ঘটনায় বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৬৩ বার পঠিত

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে বিজেপির নেত্রী নূপুর শর্মার কটূক্তির প্রতিবাদে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর প্রেক্ষিতের ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান ও এপিসি।

মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ জানান, এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন কোনো বিশৃংখলা করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক রাসূলুল্লাহ (সা.) ও উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102