ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহানবী (সা.)-কে কটূক্তির সমর্থনে মালয়েশিয়ায় মিছিল, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪৬ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি ঃমহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্বে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যকে সমর্থন জানিয়ে মিছিল ও সামাজিকমাধ্যমে ভিডিও প্রকাশ করার অভিযোগে চার নেপালি নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। গ্রেফতারদের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (১৬ জুন) দেশটির বুকিত আমান অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক সেরি আবদ জলিল হাসান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভারতের হিন্দু সমাচার সংগ্রাম ও বিজেপি নেতা নূপুর শর্মার কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে কুয়ালালামপুরের বাতু কেবস মন্দিরের সামনে একদল লোক জড়ো হয়ে মিছিল ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। এরপর ফেডারেল পুলিশ সদর দফতরের ক্লাসিফায়েড ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের আইন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় সেলাঙ্গর প্রদেশের ক্লাং মেরু এলাকা থেকে চার নেপালি নাগরিককে গ্রেফতার করে ক্লাং উতারা জেলা পুলিশ সদর দপ্তর।

এ ছাড়া অন্যান্য সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান পুলিশ।

পুলিশ জানায়, ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ আইনের ৪(১) ধারায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার জন্য দণ্ডবিধির ৫০৫ (খ) ধারায় জনগণের মধ্যে ভয় বা উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন বিবৃতির জন্য দণ্ডবিধির ৫০৫ (বি) ধারা এবং কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাক্ট ১৯৯৮-এর ২৩৩ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনার তথ্যসহ যে কেউ ০৩-২২৬০৭১ এ নম্বরে বুকিত আমানের ক্লাসিফায়েড ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102