ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহামারির মধ্যে মেডিকেল কলেজের পরীক্ষায়; দুর্বল ব্যবস্থাপনার জন্য ক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

মহামারির মধ্যে মেডিকেল কলেজের পরীক্ষায় অংশ নিলেন সোয়া লাখ পরীক্ষার্থী। কিন্তু যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণার বাস্তবায়ন ছিল তো দূরের কথা, কেন্দ্রে সামাজিক দূরত্ব বা সবার মাস্ক পরা নিশ্চিত করতেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। দুর্বল ব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। আর স্বাস্থ্য শিক্ষা অধিদফতর বলছে, কেন্দ্রের বাইরের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা তাদের দায়িত্ব নয়।

কেন্দ্রের সামনে উপচেপড়া ভিড়। গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে অভিভাবক-পরীক্ষার্থীরা। রাজধানীর কেন্দ্রগুলোতে বেশির ভাগের মুখে মাস্ক থাকলেও উধাও ছিল অন্যান্য স্বাস্থ্যবিধি। একদিকে প্রচণ্ড ভিড়, অন্যদিকে রাস্তা বন্ধ না করে যান চলাচল অব্যাহত থাকায় ভোগান্তি বাড়ে দ্বিগুণ।

অভিভাবকরা জানান, করোনা মহামারিতে পরীক্ষা পেছানোটা খুব জরুরি ছিল। যেহেতু করেনি, সে জন্য ভালো ব্যবস্থাপনা থাকা দরকার ছিল, সেটাও করেনি।

এক শিক্ষার্থী জানান, এত অভিভাবকরা এসেছেন। আর অনেক মানুষ ছিল। এতে স্বাস্থ্যবিধি মানা খুবই কষ্টকর।

কিন্তু প্রশ্ন হচ্ছে- দায় কি কেবল কর্তৃপক্ষের? ভবিষ্যৎ ডাক্তার হওয়ার আশায় পরীক্ষা দিয়েছেন একজন। আর তার সঙ্গে এসেছেন তিন-চার অভিভাবক।

আরেক অভিভাবক জানান, বড় মেয়ে পরীক্ষা থেকে এসেছেন। আমি, আমার স্ত্রী ও ছোট মেয়ে এসেছি।

শরীরের তাপমাত্রা যাচাই করে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় পরীক্ষার্থীদের। ১ ঘণ্টার পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানান, কেন্দ্রে শারীরিক দূরত্ব নিশ্চিত হলেও ছিল না কোনো হ্যান্ড স্যানিটাইজার।

যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, স্বাস্থ্যের এমন ঘোষণা নিশ্চিতে পরীক্ষাকেন্দ্রে কোনো উদ্যোগ নেয়া হয়নি। কোনো কোনো কেন্দ্রে মাইকে সতর্ক করার চেষ্টা ছিল। তবে, তদারকি করতে কাজ করতে দেখা যায়নি সরকারি টিমকে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন বলেন, বাইরের বিষয়টা আমরা দেখার কেউ না। আমরা আগে হল খুলে দেয়ার চেষ্টা করেছি। হলে কেউ অসুস্থ হলে সে জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল।

ঢাকায় ১৫টি কেন্দ্রে ৪৭ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। এক ঘণ্টার পরীক্ষা শেষে বের হওয়ার সময় আরো একদফা বেড়ে যায় সংক্রমণের ঝুঁকি। অভিভাবকদের খুঁজে পেতে ভিড় ঠেলে বের হতে হয় পরীক্ষার্থীদের।

এইচএসসিতে অটো পাশের বিড়ম্বনা নিয়ে প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলো দেশের লক্ষাধিক মেডিকেল ভর্তিচ্ছুদের। নানা সংকটের পরও অংশগ্রহণকারীদের একটি অংশ ডাক্তার হয়ে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা সবার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102