ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহামারি চলাকালে উহানে চলছে মিউজিক ফেস্টিভ্যাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

গোটা বিশ্ব যখন মহামারিতে বিপর্যস্ত, সেসময় করোনাভাইরাসের উৎসস্থল হিসেবে খ্যাত- উহানে চলছে মিউজিক ফেস্টিভ্যাল।

গার্ডেন এক্সপো পার্কে চলবে দু’দিনের এ উৎসব। মহামারি চলাকালে এটাই চীনে খোলা ময়দানে আয়োজিত সবচেয়ে বড় সংগীত আয়োজন। উপস্থিত বেশিরভাগ তরুণ-তরুণী পড়েননি মাস্ক।

আয়োজকরা অবশ্য বলছেন, বিধিমালা মেনেই সীমিত রাখা হয় কনসার্টে প্রবেশে ইচ্ছুকদের সংখ্যা।

২০২০ সালে প্রথমবার ভয়াবহ আকারে মহামারি ছড়ানোর পর দু’মাসের বেশি সময় কঠোর লকডাউনে ছিলো উহান। কিন্তু বর্তমানে শহরটিকে শতভাগ ভাইরাসমুক্ত ঘোষণা করেছে প্রশাসন। রোববারও চীনে মাত্র ১৫ জনের শরীরে শনাক্ত হয় করোনা সংক্রমণ।

ফেস্টিভ্যালে আগত একজন বলেন, গেলো একটা বছর মহামারির সাথে লড়েছে উহান। এমন কনসার্টে পৌঁছাতে কম কাঠখড় পোড়াইনি আমরা; হারিয়েছি প্রিয়জনকে। তবুও করোনাভাইরাসের সামনে মাথানত করিনি।

অন্য একজন জানান, মহামারির আগে প্রত্যেক বছর এই মিউজিক ফেস্টিভ্যাল হতো। কিন্তু মহামারি আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। উহানের কনসার্ট শুরু হওয়ায় সবাই ভীষণ খুশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102