ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহিলা আ.লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হন প্রধান অতিথি শেখ হাসিনা। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া বাংলাদেশ মহিলা লীগের ৭২টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। মঞ্চে ওঠার পর শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের অন্য নেতৃবৃন্দ। এরপর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ হাসিনা উত্তরীয় পড়ান।

সংগঠনের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে বাংলাদেশ সম্মেলনে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা ক্রিক।

এর আগেই প্রথমে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করার মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা। সংগঠনের সহ সভাপতি বনশ্রী বিশ্বাস পবিত্র গীতা পাঠ করেন।

সংগঠনের সদস্য বাসন্তি চাকমা ত্রিপিটক থেকে পাঠ করেন। সংগঠনের সদস্য দিপীকা সমারদার বাইবেল পাঠ করেন। এরপর বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বক্তব্য রাখেন।প্রধান অতিথি শেখ হাসিনা উপস্থিত হওয়ার পর প্রথমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102