ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় পাহাড় ধসে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৯ জুন) রাত ৯টার দিকে কালারমারছড়ার অফিস পাড়ায় পাহাড় ধসেরর মাটি সরিয়ে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মৃত শিশু রবিউল হাসান (৫) অফিস পাড়ার নজির হোসেন প্রকাশ বদু’র পুত্র।
এলাকাবাসীরা জানান, শিশু রবিউল হাসান বিকালে বাড়ির পাশে পাহাড়ের কোলে খেলতে গিয়ে সন্ধ্যা অবধি ফিরে না আসায় তার মা-বাবা ও আত্মীয়-স্বজন তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড় থেকে অতি বর্ষণের কারণে ধসে পড়া মাটির স্তুপের পাশে নিখোঁজ শিশু রবিউল হাসানের লুঙ্গি পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। রাত ৯টারদিকে ধসে পড়া মাটি সরিয়ে শিশু রবিউল হাসানের মরদেহ পাওয়া যায়।

কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, বৃষ্টির সময় পাহাড়ের পাশে খেলতে গিয়ে শিশুটি মাটি চাপা পড়ে মারা গেছে। পরে খোঁজাখুঁজি করে রাত ৯টার দিকে তার মৃতদেহ পাওয়া যায়। গত বছরও একই এলাকায় পাহাড় চাপায় আরো এক কন্যা শিশুর মৃত্যু হয়েছিল।

ইউনিয়ন পরিষদ থেকে ইতোপূর্বে লোকজনকে পাহাড় ধসের বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছিল। তবুও অসচেতনতার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে এসব ঘটনা ঘটে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102