ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহেশখালী দ্বীপে নিরাপদ আশ্রয়ে ৫০ হাজার মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৬ বার পঠিত

ঘূর্ণিঝড় ‘মোখা’র সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় অন্তত ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শতাধিক সাইক্লোন শেল্টার।

উপজেলার ধলঘাটা, সোনাদিয়া ও মাতারবাড়িকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ওইসব এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াছিন যুগান্তরকে জানিয়েছেন, মহেশখালীতে তালিকাভূক্ত ৯৬টি সাইক্লোন শেল্টারসহ মোট ১২০টির মতো সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার রাত ১০টা পর্যন্ত মহেশখালীর ধলঘাটা, সোনাদিয়া ও মাতারবাড়িসহ নিন্মাঞ্চলে বসবাস করা প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। তাদের কেউ কেউ বিভিন্ন আত্মীয়ের বাড়িতে অবস্থান নিয়েছে, অনেকই আশ্রয় কেন্দ্রে উঠেছে।

আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া লোকজনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে, সরবরাহ করা হচ্ছে শিশু খাদ্যও। ইতোমধ্যে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও সেচ্ছাসেবী সংস্থাগুলো ঘুর্ণিঝড়ে মহেশখালীতে ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করে যাচ্ছে।

ইউএনও জানান, ইতোমধ্যে ৮ মেট্রিক টন চাল ও দেড়লাখ নগদ টাকাসহ সরকারি বিভিন্ন বরাদ্দ পাওয়া গেছে। তাছাড়া বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা থেকেও শুকনো খাবার সংগ্রহ করে মজুদ করা হয়েছে বলে জানান তিনি।

দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মুকাবিলার জন্য ভ্রাম্যামান চিকিৎসক দল, পর্যাপ্ত গাড়ি ও বোটসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহেশখালী ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মহেশখালী উপজেলা প্রশাসন সূত্র।

এদিকে মহেশখালীর সকল ইউনিয়নে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে আসার জন্য গভীর রাত পর্যন্ত মাইকিং করা হচ্ছে।

শনিবার সকাল থেকে মহেশখালীতে গুমোট আবহাওয়া বিরাজ করলেও বাতাস বইছে না। দিনে কোনো কোনো বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল রয়েছে, সকাল থেকে মহেশখালী সাথে কক্সবাজারের নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102