ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহেশপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ৫৮ বিজিবির সদস্যরা। বুধবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার খোসালপুর সীমান্তে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে ৯৪ বোতল ফেনসিডিল ও ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় ভারতীয় চোরাকারবারিরা।

বুধবার মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে। এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর বিপরীতে অবস্থান করেন। ভোরের দিকে ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় ভারতীয় চোরাকারবারিরা বিজিবিকে ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় টহলদল প্রাথমিক সতর্কতা হিসাবে ৫/৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতেও ভারতীয় চোরাকারবারিরা ভয় না পেয়ে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় চোরাকারবারিদের অবস্থান লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালালে তারা স্থানীয় কলাবাগানে অদৃশ্য হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102