ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ১৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩১ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

বুধবার (৪ আগস্ট) দুপুরে মহেশপুর বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ, দু’জন নারী ও ছয়জন শিশু-কিশোর রয়েছেন।

তারা হলেন- বীনা মজুমদার (৩৫), কেয়া মজুমদার (১৭), কেয়া মজুমদার (১৭), জয় মজুমদার (১৩), নিগম মজুমদার (২০), মৃনাল কীত্তনীয়া (৩৭), প্রভাতী কীত্তনীয়া (৩০), মিষ্টি কীত্তনীয়া (১১), প্রান্ত কীত্তনীয়া (০৭), তানভীর হোসেন (২৫), মো. আজিজুর রহমান (৩৪), মো. সুজন মিয়া (৩৩), নাওয়াজ শরীফ (১৯), মো. শরীফ (১৬), মো. রইচ মোল্লা (২৫), প্রসেনজিৎ হালদার (২৮), আশরাফুল ইসলাম (৩৪), আফ্রিদি (৪) ও বিল্লাল ফকির (২৪)। তাদের বাড়ি বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায়।

তাদরে নামে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102