ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাইজদীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর মাইজদী শহরের হসপিটাল রোডের মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

নবজাতকের বাবা নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউপির বাসিন্দা দয়াল গাজী অভিযোগ করে জানান, সোমবার সকাল ৮ টার দিকে তার স্ত্রীকে মেট্রো হাসপাতালে ভর্তি করান। এরপর বিকেল চারটায় নরমাল ডেলিভারিতে তার মেয়ে সন্তান জন্ম নেয়। এরপর থেকেই তার সন্তান একদমই সুস্থ ছিল। হঠাৎ করেই ডাক্তার তার সন্তানকে একটা ইনজেকশন দেয়। ইনজেকশন দেয়ার ত্রিশ সেকেন্ডের মধ্যেই শিশুটি কাঁপুনি দিতে দিতে মারা যায়। সন্তান হারা দম্পতির অভিযোগ ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুর স্বজনরা আরো অভিযোগ করেন, শিশুটি মারা যাওয়ার পর তারা সিভিল সার্জনকে অবহিত করলে হাসপাতালের মালিকপক্ষ ভাড়াটিয়া লোকজন দিয়ে স্বজনদের ওপর হামলা করে এবং তাদের হাসপাতাল থেকে বের করে দেয়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা সিভিল সার্জনের কাছে জানলে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, জেলা সিভিল সার্জনের অফিস থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102