ads
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ছবি দেখে ছেলে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এ ঘটনার পর ছেলে মমিন দেওয়ান (৪২) পালিয়ে যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যাকারীর ছবি দেখে স্থানীয় জনতা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বলে জানা গেছে।

বুধবার ভোরে পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের মৃত আবুল হাশেমের স্ত্রী।

জানা গেছে, মমিন দেওয়ান বুধবার ভোরে তার মা মনোয়ারা বেগমের ঘরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক ঘাতক মমিনকে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘাতকের ছবি পোস্ট করে থানার ওসি। ফলে সকালে পৌর এলাকার ভাটিরগাঁও গ্রামে তাকে হাঁটতে দেখে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

মমিনের ভাগিনা আশিক জানান, নানি মনোয়ারা বেগম ও তার বোনকে মামা মমিন প্রায়ই মেরে ফেলার হুমকি দিতেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. শহিদ হোসেন জানান, মাকে কুপিয়ে হত্যার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। অন্যদিকে তাকে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলে ভাটিরগাঁও এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে আটক করেন।

ঘাতক মমিন ইতিপূর্বে একটি হত্যা মামলার আসামি।

তিন মাস আগে সে জেল থেকে জামিনে বেরিয়ে আসে। সেই থেকে সে মা ও তার ভাগ্নিকে হত্যার হুমকি দিত। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102