ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাকে ধাক্কা দেয়ায় ৯ বছরের শিশুর বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৫ বার পঠিত

মাকে সাইকেলের ধাক্কা দেয়ায় ৯ বছরের শিশুর বিরুদ্ধে মামলা করেছেন বলিউড অভিনেত্রী সিমরন সচদেবার। এছাড়াও ওই কিশোরের পরিবারের কাছে মায়ের চিকিৎসার জন্য পাঁচ লাখ রুপি দাবি করেছেন অভিনেত্রী সিমরন।

জানা গেছে, গত মার্চে সন্ধ্যায় ৬২ বছরের এক বৃদ্ধা হাঁটতে বের হয়েছিলেন। সেই সময় ৯ বছরের এক শিশু সাইকেল চালানোর সময় বৃদ্ধাকে ধাক্কা মারে। এতে ওই বৃদ্ধা রাস্তায় পড়ে যান। ঘটনাচক্রে ওই বৃদ্ধা অভিনেত্রী সিমরনের মা।

অভিনেত্রী সিমরন তার অভিযোগপত্রে জানিয়েছেন, এ ঘটনায় তার মায়ের পশ্চাৎদেশে হাড় সরে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে।

বলি অভিনেত্রীর অভিযোগ, ঘটনার পরে শিশুর মা-বাবা একবারের জন্য তার মায়ের শারীরিক পরিস্থিতির কথা জানতে চাননি। এরপরই নায়িকা পুলিশের কাছে অভিযোগের জন্য যান।

সিমরনের ভাষ্যমতে, আমি ছেলেটির নামে অভিযোগ জানাতে চাইনি। তার মা-বাবার বিরুদ্ধে অভিযোগ ছিল আমার। তার মা কেবল আমাকে একটি মেসেজ পাঠিয়ে ক্ষমা চান। তারপর আমি জানতে চাই, বৃদ্ধ-বৃদ্ধারা যেখানে হাঁটা-চলা করেন সেখানে বাচ্চাকে সাইকেল চালাতে পাঠিয়েছেন কেন? কিন্তু তার মা কোনো উত্তর দেননি। এ জন্য মামলা করেছি আমি।

অভিনেত্রীর দাবি, তার মা গত দেড় মাস ধরে শয্যাশায়ী। এছাড়া তিনি শিশুর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছেন তার মায়ের চিকিৎসার জন্য। আর তারপর শিশুর পরিবার শিশু কল্যাণ কমিটি (সিডব্লিউসি)-এর দ্বারস্থ হন।

এদিকে পুলিশ জানিয়েছে, কাউকে ইচ্ছাকৃত ধাক্কা মারা হয়নি। এটি কেবলই দুর্ঘটনা। এ জন্য শিগগিরই বন্ধ করে দেয়া হবে মামলাটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102