ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরলেন পেসার শাহাদাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

ক্যান্সারাক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছিলেন জাতীয় দলের হয়ে খেলা আলোচিত পেসার শাহাদাত হোসেন রাজিব।

তার সেই হৃদয়স্পর্শী আবেদনে সাড়া দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশেষে দীর্ঘ ১৮ মাস পর ২২ গজের খেলায় ফিরলেন এই পেসার।

খেললেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে।

শনিবার ওল্ড ডিওএইচএসের বিপক্ষে পারটেক্সের হয়ে খেলেছেন শাহাদাত।

বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচে ২ ওভার বল করার সুযোগ পান শাহাদাত। ১৮ মাস পর বল হাতে নেমে শুরুটা ভালো হয়নি তেমন।

২ ওভারে ১৬ রান দিয়েছেন শাহাদাত। পাননি কোনো উইকেট।

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজের ক্যারিয়ারকে প্রায় ধ্বংস করে দিয়েছেন এই দীর্ঘদেহী পেসার। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ২০১৬ সালে কারাভোগ করেছিলেন তিনি।
২০১৯ সালে জাতীয় লিগের ম্যাচে সতীর্থ খেলোয়াড় আরাফাত সানিকে মারধর করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন ক্রিকেটার শাহাদাত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানাও করে বিসিবি।

শেষ রাউন্ডের ওই ম্যাচে খুলনার বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে খেলেছিলেন শাহাদাত। ম্যাচ চলাকালীন বলের ঔজ্জ্বল্য বাড়ানো নিয়ে কথা বলার সময় শাহাদাত ক্ষিপ্ত হন সতীর্থ অফস্পিনার আরাফাত সানির ওপর। সানিকে শারীরিকভাবে আঘাত করেন শাহাদাত।

উপস্থিত ম্যাচ রেফারি আখতার আহমেদ তৎক্ষণাৎ শাহাদাতকে দুদিনের জন্য বহিষ্কার করেন।

এর পরই এ পেসারকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি।

মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরতে চান জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিসিবির কাছে আবেদন করেন পেসার শাহাদাত। তার সেই আবেদনের প্রেক্ষিতে এ বছর শাহাদাতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত। টেস্টে ৭২, ওয়ানডেতে ৪৭ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই ক্রিকেটারকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102