ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাকে বাঁচাতে নিজেকে বিক্রির ঘোষণা মামুনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৮ বার পঠিত

নিজের শেষ বিন্দু দিয়ে জরায়ু ক্যান্সারে আক্রান্ত মাকে বাচাঁতে চায় মোঃ আনোয়ারুল ইসলাম মামুন। গেলো ৪ মাস ধরে মাকে বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে অর্থ সংকটে পরেন মামুন।

এমন পরিস্থিতিতে সামাজিকমাধ্যমে নিজেকে শ্রমিক হিসেবে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দেন মামুন।

জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুল ইসলামের (৬০) একমাত্র পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম মামুন। তিনি বান্দরবান সরকারী কলেজের অর্নাস ৩য় বর্ষের ছাত্র। উন্নত শিক্ষার জন্য সূদুর আলীকদম থেকে বান্দরবান সদরে এসে পৌরসভা এলাকার নিউগুলশান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। লেখাপড়া শেষে বান্দরবানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে পার্ট টাইম চাকুরি করতো। কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ করে মামুনের মায়ের শরীরে দেখা দেয় নানা অসুখের উপসর্গ। আর তাই দেরি না করেই সব ছেড়ে মাকে নিয়ে ছুটে যায় চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে।

মামুন জানান, মার জরায়ু ক্যান্সার শনাক্ত হয় গেলো চারমাস আগে। তখন থেকে চিকিৎসা চালাচ্ছি, জরায়ুতে স্টেজ ফোর, শরীরে ছড়িয়ে পড়ছে, কিডনিত ছুয়েছে, বাম পাশের কিডনি নষ্ট হয়ে গেছে, ডান পাশেরটা চলমান রাখার জন্য অপারেশনের মধ্য দিয়ে পাইপ বসানো হয়েছে। বর্তমানে টাইফয়েড শনাক্ত হয়েছে, কেমোথেরাপিও চলমান।

মামুন আরো জানান, বিগত সময়ে পার্কভিউ হসপিটাল, ন্যাশনাল হসপিটাল , সিএসটিসি হসপিটাল, মিরর হসপিটাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে তার মায়ের চিকিৎসা করিয়েছেন। এ চিকিৎসাবাবদ খরচ হয়েছে চৌদ্দ লাখ টাকা। এরমধ্যে আট লাখ টাকা নিজেদের আর বাকিটা ধার নেওয়া।

নিজেকে বিক্রির বিষয়ে মামুন বলেন, মায়ের জন্য আমি সব করতে পারি, তাই মাকে বাঁচাতে সামাজিকমাধ্যমে নিজেকে ১০ বছরের জন্য শ্রমিক/কামলা হিসেবে বিক্রি করতে ঘোষণা দিয়েছি। আমি বৈধ যেকোনো কাজ করতে পারবো। আমার সঙ্গে এখনো কাজের সন্ধান দিয়ে কেউ যোগাযোগ করেনি তবে কাজ পেলে আমি যোগ দেব এবং সেই অর্থ দিয়ে মায়ের চিকিৎসা চালিয়ে যাব।

এদিকে সামাজিকমাধ্যমে নিজেকে বিক্রি করে মায়ের চিকিৎসার ঘোষণার পর থেকে অনেকেই তার এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে। একইসঙ্গে অনেকেই নিজ নিজ নাস্তার অর্থ ও অপ্রয়োজনে খরচ করা অর্থ মামুনকে প্রদানের জন্য আহবান জানিয়েছেন।

# বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102