ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাকে মারধর করে মেয়েকে অপহরণ চেষ্টা, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় বাসায় ঢুকে মাকে মারধর করে মেয়েকে অপহরণের চেষ্টা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামিরদিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন মঙ্গলবার মিলি আক্তারের মা শাহানাজ বেগম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মারধরের শিকার মা মেয়ে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাসিন্দা। বেশ কয়েক দিন ধরে জহিরুল ইসলাম বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল ওই কিশোরীকে। এই ভয়ে মা-মেয়ে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন।

সোমবার রাত ১০টার দিকে জহিরুল ইসলাম ও তার সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে পরিকল্পিতভাবে ভাড়া বাসায় ঢুকে মিলি আক্তারকে মুখে টেপ লাগিয়ে দেয়। মাকে মারধর করে তার মেয়েকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা অপহরণকারীদের ধাওয়া করে ওই মা ও মেয়েকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পালিয়ে যাওয়ার সময় জহিরুল ও তার এক সহযোগীকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102