ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাকে লাঞ্ছিত করার বিচার না করলে আত্মহত্যার হুমকি ছাত্রলীগ নেতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪৫ বার পঠিত

মাকে অপমান ও লাঞ্ছিত করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার বিচার দাবি করেছেন সন্দ্বীপ উপজেলা শাখা ছাত্রলীগের সহসম্পাদক ফজলুল করিম মিনহাজ। অন্যথায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন তিনি।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ হুমকি দেন মিনহাজ।

মিনহাজ লেখেন, ‘গত ২৫ মে সন্দ্বীপ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডে আমার আম্মার ওপর নির্যাতনের বিষয়টি কেউ যদি বিচার না করে তাহলে বিচারের জন্য প্রয়োজনে অনেক দূর যাব। তারপরও যদি বিচার না পাই, তাহলে খোদার কসম খেয়ে বললাম আত্মহত্যা মহাপাপ জেনেও আপনাদের সামনে ফেসবুক লাইভে এসে নিজেকে বিলিয়ে দেব। কারণ যে সন্তান নিজের মায়ের ওপর সন্ত্রাসী নির্যাতনের প্রতিবাদ করতে পারবে না সে সন্তানের এ দেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মরার আগে বলে যাব ২০১৩ থেকে শুরু করে আমিও একজন ছাত্রলীগ এবং বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। একটি স্বাধীন দেশের নাগরিক। আর সেই স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিতে গিয়ে আমার মাকে মারধর ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। বিচার দিয়ে যাব জাতির কাছে।’

মিনহাজের এ স্ট্যাটাস মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মিনহাজের মায়ের লাঞ্ছিতকারী কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনা সন্দ্বীপজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মিনহাজের মা গত ২৫ মে সন্দ্বীপ উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান। কেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গে নৌকা মার্কার একজন এজেন্ট তাকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। মিনহাজের মা এর প্রতিবাদ করায় ওই এজেন্ট তাকে থাপ্পড় তুলতে উদ্যত হন। এরপরও তিনি ভোট দেওয়ার জন্য প্রতিবাদ করলে তাকে বেশ কয়েকটি লাথি দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। কেন্দ্র থেকে বের হয়ে মিনহাজের মা পুরো ঘটনাটি সাংবাদিকদের জানান।

মিনহাজ সন্দ্বীপ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছে এর বিচার দাবি করেও কোনো প্রতিকার পাননি। বাধ্য হয়ে তিনি বিচারের দাবিতে ফেসবুকে আত্মহত্যার হুমকি দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102