ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৬ বার পঠিত

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় সুব্রত মালো (৪৯) নামে একজন নসিমন চালক এবং রায়াদ শেখ (৩৫) নামে একজন রিকশাভ্যান চালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে নড়াইল-মাগুরা সড়কের গঙ্গারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাছের ড্রাম বোঝাই নসিমনের সংঘর্ষ হলে নসিমন চালক সুব্রত মালো মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে মহম্মদপুর উপজেলার পানিঘাটা এলাকার বাসিন্দা।

অপরদিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালি বাজারে সংযোগ সড়ক থেকে একটি ভ্যানরিকশা সড়কে উঠেতে গেলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রায়াদ শেখের মৃত্যু হয়। সে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামের আবুল শেখের ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র বিশ্বাস বলেন, উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102