ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৫৩ বার পঠিত

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় তীর্থ সাহা (১৮) নামে এক কলেজছাত্রনিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার দুই চাচাতো ভাই মুগ্ধ সাহা ও বাঁধন সাহা।

গুরুতর আহত দুজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে সদরের গোপাল গ্রাম ইউনিয়নের পথেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ সাহা মাগুরা সদর উপজেলার সত্যজিৎপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নির্মল সাহার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করার উদ্দেশে বাবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তীর্থ ও তার দৃই চাচাতো ভাই। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পথেরহাট এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় অপরপ্রান্ত থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তার পাশে রাখা ইটে ধাক্কা খায়। এতে গুরুতর আহত তারা। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তীর্থকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102