ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৭ বার পঠিত

মাগুরায় পিকআপ ভ্যানের ধাক্কায় কুনতাল বকসী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে মাগুরা সদর ইছাখাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুনতাল শালিখা উপজেলার আড়পাড়া দূর্গাপুর গ্রামের বিষ্ণপদ বকসীর ছেলে। সে ট্রান্সকম ইলেকট্রনিক্স কোম্পানিতে মাগুরায় সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল।

নিহতের ভাগনে অরুপ সর্মা জানান, কুনতাল বকসী তার বোন তনুশ্রীকে নিয়ে মোটরসাইকেল ঝিনাইদহের গাড়াগঞ্জে গিয়েছিল। বোনকে পৌঁছে দিয়ে সে মাগুরায় ফিরছিল। এ সময় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পিকআপটি আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102