ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর, সম্পাদক শফিকুল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬১ বার পঠিত

প্রবীণ সাংবাদিক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার অধ্যাপক সাইদুর রহমানকে সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে মাগুরা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে পূর্ববর্তী কমিটির সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেনের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানের পরিচালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি শামীম আহমেদ খান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট অমিত মিত্র, নির্বাহী সদস্য খান শরাফত হোসেন, অ্যাডভোকেট আরজু সিদ্দিকী, ওয়ালিয়ার রহমান,এম এ হাকিম, তারিকুল আনোয়ার তরুণ, লিটন ঘোষ, অলোক বোস ও সঞ্জয় রায় চৌধুরী।

সভায় অনতিবিলম্বে নতুন সদস্য সংগ্রহ শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৯৯ সালের পর থেকে মাগুরা প্রেসক্লাবে নতুন সদস্য না করায় দীর্ঘদিন একটি অচল অবস্থা চলছিল। নবনির্বাচিত কমিটির মাধ্যমে সেই অচলাবস্থার নিরসন হবে ও মাগুরায় সুস্থ ধারার সাংবাদিকতার বিকাশ হবে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102