ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাগুরা সদরে ট্রাক – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

মাগুরা সদর উপজেলার বড়খড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহত সোহাগ (৩০) এবং তাহেরুল (৩০) মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত সোহাগ জাগলা গ্রামের শাহাদত বিশ্বাসের ছেলে এবং তাহেরুল মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামের মোস্তফা মোল্যার ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা ট্রাকটি ঘটনাস্থলে একটি অটোরিকশা অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে আসা মটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলে তাহেরুল নিহত হন এবং আহত অবস্থায় সোহাগকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যায়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102