ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাছের ড্রামে ঈদযাত্রা, চালকের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত
ছবি: সংগৃহীত

গাজীপুরে কঠোর বিধিনিষেধের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাছবাহী ট্রাকে ড্রামের ভেতর চেপে বাড়ি ফিরছিলেন ১০ জন যাত্রী। তারা ঢাকা থেকে ঐ ড্রামের ভেতরে উঠে বসেন। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেক পোস্ট পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় এসে ধরা পড়ে যায়।

ঐ পয়েন্টের দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাকটি আটক করে চেক করলে বেরিয়ে আসে মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীরা। পরে তাদের ড্রাম থেকে বের করে এনে ছেড়ে দিলেও ট্রাক চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এসি (উত্তর) মেহেদী হাসান জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ট্রাক সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকে মাছের ড্রামের ভেতর থেকে প্রায় ১০ জন যাত্রী বের করে আনা হয়। ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে এনে ছেড়ে দিলেও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন ব্যবস্থা এবং ট্রাকটি আটক রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102