ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাছ কেনার ৩৭ লাখ টাকা না দিয়ে পালালেন চেয়ারম্যানের ছেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি নেতা আব্দুল আলীর ছেলে মাহবুব আলম মাসুদ (৪৫) ৩৭ লাখ টাকার মাছ কিনে টাকা পরিশোধ না করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের করিমগঞ্জে বালিখোলা পাইকারি মাছের বাজারে ৪০ জন ব্যবসায়ীর কাছ থেকে ৩৭ লাখ টাকার মাছ কিনে ঢাকায় পাঠান মাসুদ। পরে ব্যবসায়ীদের টাকা পরিশোধ না করে পালিয়ে যান। এ ঘটনায় আড়ৎ মালিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বাজারের মাছ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজারে চেয়ারম্যানের মাছের আড়ৎটি ছেলে মাহবুব আলম পরিচালনা করে আসছিলেন। তিনি এখন ফোন বন্ধ করে রেখেছেন। তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

আড়ৎ মালিকরা জানান, মাহবুবুল আলম গত সপ্তাহে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩৭ লাখ টাকার মাছ কিনেন। গত ১ ডিসেম্বর মাছ কেনার বকেয়া টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু এদিন টাকা পরিশোধ না করে আড়ৎ বন্ধ করে পালিয়ে যায় সে।

এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিযুক্ত মাহবুব আলম মাসুদকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন জানিয়েছেন, এক সপ্তাহ ধরে তার কোনো হদিস মিলছে না।

বালিখোলা বাজার মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি মো. সিদ্দিক মিয়া জানান, বিএনপির দলীয় মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যানের মদদেই তার ছেলে ব্যবসায়ীদের টাকা নিয়ে পালিয়েছে। বাজারের আড়ৎটি তার নামে। তাই বাবা হিসেবে চেয়ারম্যান এর দায় এড়াতে পারেন না।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাহবুব আলম মাসুদের বাবা ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী জানান, ছেলের কাছে তিনি নিজেও টাকা পাবেন। পাওনা টাকা আদায়ে ব্যবসায়ীদের সঙ্গে থাকবেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে আড়ৎ মালিক নিপেন্দ্র চন্দ্র বর্মন বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, মামলার এজাহার পেয়েছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। পালিয়ে যাওয়া মাহবুবকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102