ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির জেরে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে নৌকায় মাছ ধরতে যাওয়া নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মো. ইসমাঈল (২৫) নামের এক জেলেকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

নিহত জেলে সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ ডাঙ্গারপাড়ার বাসিন্দা রশিদ আহমদ ছেলে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ ডাঙ্গার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তারেক।

এদিকে রাত দেড় টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ছুরিকাঘাতে আহত মো. ইসমাইল চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের বাবা রশিদ আহমদ।

নিহতের পরিবার সূত্রে জানায়, শাহপরীর দ্বীপ ডাঙ্গার পাড়া এলাকার বাসিন্দা সোনা আলীর ছেলে মোহাম্মদ নুরুর মালিকানাধীন নৌকায় জেলে হিসেবে কাজ করতেন মো. ইসমাঈল। বুধবার বিকেলে নৌকা নিয়ে মাছ ধরতে না যাওয়াকে কেন্দ্র করে নৌকার মালিক মোহাম্মদ নুরু, তার ভাই মনজুর, ভাগিনা ওমর ফারুকসহ ৭ -৮ জনের সঙ্গে কথা কাটাকাটি হয় মো. ইসমাঈলের।

পরে রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ডাঙ্গারপাড়া দোকানের সামনে পৌঁছালে পিছন থেকে মো. ইসমাঈলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পরে আহত ইসমাঈলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা শঙ্কাজনক দেখা দ্রুত কক্সবাজার পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মো আবু সাঈদ বলেন, একজনকে রাতে হাসপাতালে আনা হয়। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। ওই সময় তিনি রক্ত বমি করছিলেন।পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ রাতেই অভিযুক্ত জালাল আহমদের ছেলে রশিদ উল্লাহকে আটক করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মগে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102