ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাঝরাতে চিত্রনায়িকা অঞ্জনার বাসায় পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

জানা গেছে, অঞ্জনার নির্মাণাধীন বাসায় কেউ ঢোকার চেষ্টা করছে। এ সময় ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠেন অভিনেত্রী। তার চিৎকারে পালিয়ে যায় তারা। এরপরই ফোন করে সাহায্য চান উত্তরখান থানায়।

এ বিষয়ে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লেখেন- আজ এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হলাম রাত তখন আনুমানিক ২টা, আমি ড্রইংরুমে গেলাম। হঠাৎ আমার বাড়ির ছাদে মানুষের পায়ের আওয়াজ, ফিসফিস কথার শব্দ। ভয়ে গা শিউরে উঠল এত রাতে ছাদে কে। আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ডাকি। আমাদের শব্দ পেয়ে তিন তলার ছাদ বেয়ে আগন্তুকরা নিচে নেমে যায়।

তিনি আরো লিখেছেন- আমি এক মুহূর্ত দেরি না করে উত্তরখান থানায় ফোন করি। সঙ্গে সঙ্গে এসআই মুশফিক ভাইসহ ৬-৭ জন পুলিশ সদস্য ১০ মিনিটের মধ্যে আমার বাড়ির নিচে চলে এলো। বাড়ির সামনের সাইডের একটি অংশে আমার বাড়ির নির্মাণাধীন কাজের অনেক বালি রাখা ছিল। তিন তলার ছাদ বেয়ে দুই তলার বারান্দার কার্নিশের অংশ থেকে নিচে বালিতে লাফ দিয়ে নেমেছিল তারা। বালিতে ৩-৪ জনের পায়ের ছাপ তৎক্ষণাৎ শনাক্ত করা হয়।

প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো লিখেছেন, চির কৃতজ্ঞতা আপনাদের প্রতি সত্যিকার অর্থেই পুলিশ জনগণের বন্ধু এটা নিঃসন্দেহে প্রমাণিত। আমার ড্রাইভার ছুটিতে বাসায় একমাত্র আমি ও আমার ছেলে। দারোয়ানও আজ বৃষ্টির জন্য আসতে পারেনি। তাই হয়তো কেউবা এই সুযোগটাই খুঁজছিল কোনো ক্ষতি করার। যাই হোক আল্লাহর রহমতে কোনো প্রকার ক্ষতি হয়নি। আবারও কৃতজ্ঞতা পোষণ করি বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102