ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাটির নিচে মিলল গুলিভর্তি বক্স

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নরসিংদীর বেলাব উপজেলায় মাটি খুঁড়তে গিয়ে গুলিভর্তি একটি বাক্স পাওয়া গেছে। ওই বাক্সে থ্রি নট থ্রি রাইফেলে ব্যবহৃত তিন হাজার ৪৬০টি গুলি রয়েছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার চরউজিলাব গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষক নেতা প্রয়াত আবদুল হাইয়ের বাড়ির আঙিনায় ওই বাক্সটি পান মাটিকাটার শ্রমিকরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আবদুল হাইয়ের বাড়ির আঙিনায় মাটিকাটার কাজ করছিলেন শ্রমিকরা। সন্ধ্যা দিকে কোদালের কোপে শক্ত কিছুর অস্তিত্ব টের পান এক শ্রমিক।

পরে সবাই মিলে মাটি খুঁড়ে একটি বাক্স পান। এ সময় বাড়িটির কর্তা ও মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের ছেলে বায়েজিদ হোসেনকে বাক্সের কথা জানানো হয়। পরে সেটি খুলে ভেতরে থ্রি নট থ্রি রাইফেল ব্যবহৃত তিন হাজার ৪৬০টি গুলি পাওয়া যায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে বেলাব থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে আরও খোঁজাখুঁজি করে।

বায়েজিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন আমার বাবা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জেলও খেটেছিলেন। ১৯৭১ সালে আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। এখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তবে বাড়ির আঙিনায় লুকিয়ে রাখা গুলিভর্তি বাক্সের খবর কেউ জানে না।

বেলাব থানার ওসি সাফায়েত হোসেন জানান, বহুদিন ধরে মাটিচাপা অবস্থায় থাকায় মরিচা পড়ে গুলিগুলো পরিত্যক্ত হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা শত্রুর বিরুদ্ধে লড়তে এগুলো সেখানে মজুদ রেখেছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102