ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাঠেই লুটিয়ে পড়লেন এরিকসন, ম্যাচ স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

উয়েফা ইউরোতে ঘটলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গ্রুপ ‌‘বি’ এর প্রথম ম্যাচটি স্থগিত করতে হয়েছে। ম্যাচ চলাকালে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন অচেতন হয়ে পড়লে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১২ জুন) ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে আচমকাই লুটে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন। সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তার হার্টে কোন সমস্যা হতে পারে।

ওই ঘটায় ইউরোর ফিনল্যান্ড-ডেনমার্কের ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে উয়েফা। ম্যাচটি ৪২ মিনিট মাঠে গড়িয়েছিল।
sportsmail24ফিনল্যান্ড-ডেনমার্কের ম্যাচটি প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত মাঠে গড়ালেও কোন দলই গোলের দেখা পায়নি। বল দখলে এগিয়ে ছিল ডেনমার্ক। ফিনল্যান্ডের গোলবারে মোট ১২বার শট নিয়েছিল তারা। যার মধ্যে চারটি ছিল টার্গেটের। বিপরীতে ফিনল্যান্ড একবারের জন্যও শট নিতে পারেনি।

এর আগে উয়েফা ইউরোপা লিগ উদ্বোধনী ম্যাচে শুক্রবার (১১ জুন) বড় ব্যবধানের জয় তুলে নিজেদের যাত্রা শুভ করেছে ইতালি। তুরস্কের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ইতালি। যা ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

উদ্বোধনী ম্যাচের পরের ম্যাচেই ঘটনা অঘটন। মাঠের মাঝে এমন ঘটনায় ফুটবল বিশ্বে ক্রিস্টিয়ান এরিকসনের শুরু হয়েছে প্রার্থনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102