মাঠের ক্রিকেট থেকে বিদায় নিলেন স্পিনার আব্দুর রাজ্জাক ও ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। অবসর নিলেও, ক্রিকেটের সাথে আঙ্গাঅজিভাবেই থাকছেন দুজনই।
রাজ্জাকের নতুন পরিচয় বিসিবির নির্বাচক আর নাফিস ক্রিকেট অপারেশন্স ম্যানেজার। বিদায়ের দিনে আপ্লুত হলেও ক্যারিয়ার নিয়ে এতটুকু আক্ষেপ নেই দুজনের কারোরই।
যাদের খেলা দেখে একটা প্রজন্ম বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসতে শিখেছে তাদের মধ্যে অন্যতম দুই নক্ষত্র আব্দুর রাজ্জাক আর শাহরিয়ার নাফীস।
রাজ্জাক-নাফীসের হাতে হাত রেখে টাইগার ক্রিকেট শিশু থেকে যুবকে পরিণত হয়েছে, বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছে বাঘের মতোই। সেই দুজন এক সাথে ব্যাট-বল রাখলেন, বুঝে নিলেন নতুন দায়িত্ব। তবে ক্রিকেটার পরিচয়টাই তাদের কাছে সবচেয়ে বড়, আবেগের ক্যানভাস।
দুজনের ক্রিকেট ক্যারিয়ারটাই যেন স্বণে মোড়ানো। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসিবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬শ’ উইকেট, ফাস্ট ক্লাসে ৪১ বার ৫টা উইকেট। লিস্ট এতে ৪শ’ প্লাস উইকেট প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২শ’ উইকেট। এই সবকিছুর মালিক একজনই, আব্দুর রাজ্জাক, পথটা কী এতটাই সহজ ছিল।