ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

এমনিতেই দলপতি লিওনেল মেসি নেই, তারওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির করোনায় আক্রান্তের খবর। চিলির বিপক্ষে ডাগআউটে দেখা যাবে না তাকে। এ ছাড়া স্ক্যালোনি ছাড়াও আরও দুই সদস্য পজিটিভ বলে জানা গেছে।

কোচ স্ক্যালোনির সঙ্গে সহকারি কোচ পাবলো আইমার ও মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও করোনা আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সংস্পর্শে আসা আরেক মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াকেও দলের বাইরে রাখা হয়েছে।

গেল বছরটা দুর্দান্ত ছিল আর্জেন্টিনার জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা ছাড়াও বছরজুড়ে অপরাজিত ছিল তারা। এ ছাড়া এরই মধ্যে লাতিন অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের টিকিটও নিশ্চিত হয়ে গেছে মেসি বাহিনীর। তবে নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা খেল দলটি।

তবে নিজে না থাকতে পারলেও দল নিয়ে আশাবাদী কোচ লিওনেল স্ক্যালোনি। ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সঙ্গে ওয়াল্টার স্যামুয়েলস, রবার্তো আয়ালা, ডিয়েগো প্লাসেন্তে থাকবেন। তাদের নিয়ে আমি আশাবাদী।

এ ছাড়া তিনি জানান, শুধু পিসিআর টেস্টে পজিটিভ আসায় দলের সঙ্গে যোগ দিতে পারছি না, কারণ আমাকে চিলিতে ঢুকতে দেবে না। স্ক্যালোনি বলেন, আমি সুস্থই আছি।

চিলি ম্যাচ বাদেও আর্জেন্টিনা ২ ফেব্রুয়ারি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এ দুই ম্যাচকে সামনে রেখে মেসিকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করে আলবিসেলেস্তে শিবির। মেসি না থাকলেও দলে জায়গা পেয়েছেন লাওতারো মার্টিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালাদের।

দলে গোলরক্ষক হিসেবে আছেন ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, এমিলিয়ানো মার্টিনেজ ও হুয়ান মুসো। মার্টিনেজ গত বছর কোপা আমেরিকা জয়ের পর থেকেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাকেই দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডিফেন্ডার হিসেবে যারা স্কালোনির দলে জায়গা পেয়েছেন তারা হলেন- নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।

এদিকে মেসিকে স্কোয়াডে না রাখা প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচ সামনে রেখে দল ঘোষণার আগে তার (মেসি) সঙ্গে কথা বলেছিলাম। সে সময় মেসি করোনা থেকে মাত্রই সেরে উঠছিলেন। তিনি বলেন, সে আমাদের সঙ্গে থাকলে অবশ্যই ভালো লাগতো। আমি তার সঙ্গে কথা বলেছিলাম। সে আমাকে জানিয়েছে যে, করোনা তাকে ভালোভাবেই ঘায়েল করেছে। আর যে কারণে তার প্রয়োজন বিশ্রামের। সে জন্যই তাকে ক্লাবে থেকে বিশ্রাম নিতে বলেছিলাম।

আর্জেন্টাইন কোচ জানান, যেহেতু আমাদের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। তাই দলের সেরা তারকাকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইনি আমরা।

বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে কাতার যাত্রার পথে এক পা দিয়ে রেখেছে ইকুয়েডর।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা,জার্মান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া, ডি পল, পারেদেস, লো চেলসো, দিবালা, ডি মারিয়া (অধিনায়ক) এবং লাওতারো মার্টিনেজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102