ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাঠে বসে গালি দেবেন না, দর্শকের প্রতি আহ্বান নাসুমের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক থাকছে। নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি। তবে পূর্ণ দর্শক উপস্থিতিতেও হতে পারে ম্যাচ। কারণ ২২ ফেব্রুয়ারির পর আর কোনো বিধিনিষেধ থাকছে না।

করোনার কারণে শূন্য হয়ে পড়া গ্যালারিতে আবার প্রাণ ফিরছে। এ খবরে বেশ উচ্ছ্বসিত হলেও দর্শকের প্রতি আহ্বান জানিয়ে স্পিনার নাসুম আহমেদ বললেন, তারা যেন মাঠে বসে ক্রিকেটারদের গালি না দেন।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এ তারকা স্পিনার বলেন, ‘অনেকদিন পর মাঠে দর্শক ফিরছে, জেনে খুব ভালো লাগছে। যারা মাঠে আসতে পারবেন না, তারাও দূর থেকে আমাদের সাপোর্ট দেবেন-এটাই আশা করি। তবে আপনারা আমাদের গালি দেবেন না। কারণ কোনো ক্রিকেটারই খারাপ খেলতে চায় না। সবাই চায় নিজের দেশকে জেতাতে। দল হেরে গেলে আপনাদের চেয়ে আমাদের আরও বেশি খারাপ লাগে। খেলোয়াড়দের ‘খারাপ ভাষায় আক্রমণ’ না করার অনুরোধ রইল।’
ক্রিকেটারদের শিক্ষার্থীর সঙ্গে তুলনা করে এ বাঁহাতি অর্থডক্স স্পিনার বলেন, ‘অনেক পড়াশোনার পর একজন শিক্ষার্থী কিন্তু পাশ বা ভালো ফলাফল পেতেই পরীক্ষা দিতে যায়। খেলোয়াড়দের জীবনও তেমন। প্রতিটি ম্যাচই আমাদের জন্য পরীক্ষা। আমরাও চাই ভালো করতে। আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো, আপনারা শুধু পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102