ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মাঠ নেই বলে আর্জেন্টিনাকে না করে দিয়েছি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৫৯ বার পঠিত

চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটদল দলের। আগামী ১২ থেকে ২০ জুন ফিফা উইন্ডোতে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা ছিল মেসিদের।

আর্জেন্টিনা দলকে আনতে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় এ পরিকল্পনা আর বাস্তবায়ন করা যাচ্ছে না। এমনটিই জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

তিনি বলেন, যখন স্পন্সরদের সঙ্গে চুক্তি হচ্ছিল, তখন আমি বলেছিলাম আমার একটা সন্দেহ ছিল মাঠ তৈরি হবে কিনা। কারণ মাঠ তো আমার একটাই। আমি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে চিঠি দিলাম যে, ৫ জুনের মধ্যে কি আমাকে দিতে পারবেন (মাঠ)? তখন তারা বলল এ বছর দিতে পারব না, সামনের বছর হয়ে যাবে (কাজ শেষ হতে)। এই চিঠি নিয়ে আমি স্পন্সরের সঙ্গে দেখা করলাম যে আমি কি করব? তখন তারা বলল, উপায় নাই। এরপর এ রোজার মধ্যেই আর্জেন্টিনাকে আমরা জানিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, এটা নির্ভর করে স্পন্সরের ওপর। এবার স্পন্সরের একটা ক্রেজ ছিল যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, মেসিকে নিয়ে আসলে…। এটা তো এবার হলো না। ভবিষ্যতের কথা তো আমি নিশ্চিত করে বলতে পারব না।

২০১১ সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশ সফরে নাইজেরিয়ার সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলে গিয়েছিলেন। এবার সম্ভাবনা ছিল মেসিদের বাংলাদেশে আসার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102