ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাত্র ৮৩৪ ভোটে হারলেন হিরো আলম!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের একেএম রেজাউল করিম তানসেন (মশাল) বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

বুধবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বগুড়া-৪ আসনের ফলাফল ঘোষণা করেন।

এখানে তানসেন পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এ আসনে ভোট সংগ্রহের হার ২৩.৯২ শতাংশ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন বলেন, জনগণই সব ক্ষমতার উৎসব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন, দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তিনি যা বলেন, তা করে থাকেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন তাকে সার্বিকভাবে সহযোগিতা করায় তিনি নির্বাচিত হয়েছেন। তানসেন এলাকার উন্নয়নে দলমত সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102