ads
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ইমাম বিমান, ঝালকাঠি জেলা প্রতিনিধি; ঝালকাঠি জেলার রাজাপুরে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রাম এ ঘটনা ঘটে।

এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে হাসান (২১) ও উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া হাওলাদারে মেয়ে নাদিরা (১৪) গত বছর ৩ এপ্রিল পালিয়ে বিয়ে করেন। এরপর শ্রমজীবী হাসান ট্রলিচালকের কাজ করতে শুরু করেন। দাম্পত্য জীবন শুরুর কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই হাসান নাদিরাকে মারধর করতেন। শুক্রবার বিকেলে মারধরের একপর্যায়ে দা দিয়ে নাদিরার মাথার চুল কেটে দেন হাসান। এ সময় নাদিরার চিৎকারে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে রাজাপুর থানা পুলিশ নাদিরাকে উদ্ধার করে একই সাথে নির্যাতনকারী পাষন্ড স্বামী হাসানকে আটক করে।

৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম নাদিরা আক্তারকে উদ্ধার এবং স্বামী আবু সাইদ হাসানকে আটক করে। এ সময় প্রায় ৫০ গ্রাম কাটা চুল উদ্ধার করা হয়।
আটক আবু সাইদ হাসান আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে এবং ভিকটিম নাদিরা উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া হাওলাদারে মেয়ে। সে সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

এবিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে মেয়েটির বাবা চাঁন মিয়া হাওলাদার বাদী হয়ে মামলা করছেন। শনিবার হাসানকে আদালতে পাঠানো হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102