ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মারকুটে এই ব্যাটসম্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রায় ছিটকে গেছেন সাবেক পাক তারকা মঈন খানের ছেলে আজম খান।

মারকুটে এই ব্যাটসম্যান মাথায় আঘাত পেয়েছেন।

জানা গেছে, শুক্রবার অনুশীলনের সময় এক পেসারের বাউন্সারে মাথায় আঘাত পান আজম খান। সে সময় অবশ্য হেলমেট পরা ছিলেন তিনি। তাই কনকাশনের কোনো লক্ষণ দেখা যায়নি। তবে ঘটনার পর পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এ খেলোয়াড়কে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আজম খানের শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

তবে পাকিস্তানের দলীয় চিকিৎসক রিয়াজ আহমেদের বরাতে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, সতর্কতামূলক কারণে আজমকে মাঠে নামাবে না দল। সিটি স্ক্যান করানো হয়েছে আজমের। একজন নিউরোসার্জন আজমকে ২৪ ঘণ্টার বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

সোমবার আবার সিটি স্ক্যান করা হবে তার। এর পর সিদ্ধান্ত জানানো হবে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। শনিবার রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডজের মুখোমুখি হবে পাকিস্তান। পরদিনই সিরিজের তৃতীয় ম্যাচ। পরে মঙ্গলবারের ম্যাচটি দিয়ে শেষ হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শেষ ম্যাচে আজম খানকে দেখা যেতে পারে বলে আশাবাদী পাক দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102