ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদকবিক্রেতাদের সঙ্গে দেখা করতে এসে ভারতীয় যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়জালা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে অরুণ সরকার (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। অরুণ মাধবপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সোয়া ১০টায় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। অরুণ ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর উপজেলার সুনীল সরকারের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, অরুণ সরকার প্রায়ই অবৈধভাবে বাংলাদেশে আসতেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলেও তিনি বড়জালা সীমান্তে কাটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

তিনি আরও জানান, অরুণের নামে বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি আইন, ১৯৫২ এর ৪ ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ মামলার বাদী মাধবপুরের কাশিনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, বাংলাদেশের মাদকবিক্রেতাদের সঙ্গে অরুণের যোগাযোগ রয়েছে। বৃহস্পতিবারও তিনি মাদক ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102