ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদকসেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে মাদকসেবনে বাধা দেওয়ায় মো. মাহফুজুর রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন মাদকসেবীরা।

বুধবার রাত ৯টার দিকে সাতঘরিয়া গ্রামের কাজীরখিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ওই এলাকার শহীদ উল্যার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কাজীরখিল বাজারে যাওয়ার সময় বাড়ির পাশের বাগানে আল আমিনকে (১৭) গাঁজা সেবন করতে দেখেন মাহফুজ। এ সময় গাঁজাসহ আল আমিনকে ধরে স্থানীয় মুরব্বিদের হাতে তুলে দেয় সে।

রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাশের বাগানে ওঁৎ পেতে থাকা ইশতিয়াক (১৯) ও আরমান হোসেন (১৭) দেশীয় অস্ত্র নিয়ে মাহফুজের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো ছুরি দিয়ে মাহফুজের বুকের বাম পাশে, তলপেটে, হাত ও পায়ে এলোপাতাড়ি জখম করে। মাহফুজের চিৎকারে বাড়ি থেকে তার চাচা ও চাচাতো ভাই এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় মাহফুজকে উদ্ধার করে বজার মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মাহফুজের এক স্বজন জানান, গত শবেবরাতের রাতে একই বাড়ির ইশতিয়াককে মাদকসেবন করতে বাধা দেয় মাহফুজ। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডাও হয়েছিল। এ ঘটনার জের ধরে ইশতিয়াক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানান তিনি।

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102