ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদকের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৫ বার পঠিত

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের দুর্নীতি, সন্ত্রাস, মাদক বিরুদ্ধে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (ফেব্রুয়ারি ২৫) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকার প্রধান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদক মুক্ত করে সমাজকে গড়ে তুলতে হবে। সেদিকে আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, মাদকের প্রভাব, মাদক থেকেই আবার দুর্নীতি, জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হয়। এগুলো থেকে যেন আমাদের সমাজ রক্ষা পায়। সেদিকে বিশেষ যত্নবান হয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেটাই আমরা চাই।

টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত আমরা সরকারে আছি। আজকে বাংলাদেশ একটা ধাপ উত্তরণ ঘটেছে। বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ যেন পিছিয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব জনসেবা করে যাবেন। আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102