ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক ছাড়ার পরামর্শ দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

মাগুরায় মাদকসেবীর ছুরিকাঘাতে বৃদ্ধ হত্যা ঘটনায় সন্ত্রাসী ইশারতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জেলার বরুনাতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইতোমধ্যে তার স্বীকারোক্তিতে খুনের আলামত উদ্ধার করা হয়েছে। আকামত মোল্ল্যা নামে ওই বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার পর থেকেই পলাতক ছিলেন তিনি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মূলত ইশারত সন্ত্রাসী ও মাদকসেবী তার নামে অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। নিহত আকামত মোল্ল্যা তাকে ভালো হওয়ার উপদেশ দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগীর ছেলে নাসিরুল হোসেন মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সদরের বরুনাতৈল গ্রামের ষাটোর্ধ্ব আকামত মোল্লা তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী ইশারত তার সামনে সিগারেট ধরিয়ে টানতে থাকে। এ দেখে আকামত নিজের সন্তানের মতো তাকে উপদেশ দিয়ে মাদক ও সন্ত্রাসের পথ পরিত্যাগ করার পরামর্শ দেন। ইশারত এতে ক্ষিপ্ত হয়ে পাশেই নিজের বাড়ি থেকে ধারালো চাকু নিয়ে এসে আকামতকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102