ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

টেকনাফে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগানকে প্রতিষ্ঠায় মাদক ও সন্ত্রাস বিরোধী সভায় জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেছেন, জেলায় আমরা নতুনভাবে দায়িত্ব নেওয়ার পর পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। দেখছি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অপতৎপরতা শিথিল হচ্ছে না। তাই আমরা এখন হতে কঠোর অবস্থানে যাচ্ছি। পুলিশের হাত থেকে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা খুবই দুঃখজনক। পুলিশ সময় সাপেক্ষে এই ন্যাক্কারজনক ঘটনার সমুচিত জবাব দেবে।

তিনি বলেন, কোন থানায় টাউট-বাটপার আর দালালদের স্থান হবেনা। থানায় সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে। থানায় জিডি করতে কোন ধরনের টাকা-পয়সা লাগবেনা। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা দেশ এবং জাতির শত্রু। তাদের কোন প্রকারে ছাড় দেওয়া হবেনা। কোন পুলিশ সদস্য লোভের বশীভূত হয়ে এই অপরাধমূলক পথে পা বাড়ালে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এসব অপরাধীদের তথ্য জানানোর জন্য জেলা পুলিশের বিশেষ সেল রয়েছে। আপনারা এই বিশেষ সেলে সব অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করুন। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে

শনিবার বিকালে টেকনাফের বাহারছড়া শাপলাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে শিক্ষক মোহাম্মদ আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ শাকিল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাহারছড়ার আওয়ামী লীগ নেতা মো. সাইফুল্লাহ কোম্পানী, শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক এমএ মঞ্জুর আলম,বাহারছড়া ইউপি সদস্য ছৈয়দ হোসাইন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আনোয়ারা বেগম, শামলাপুর বায়তুল জন্নাত কেন্দ্রীয় জামে মসজিদের ক্বারী ইউসুফ জামিল প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102