ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতার কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭ বার পঠিত

টাঙ্গাইলের গোপালপুরে মাদক সেবনরত অবস্থায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন গোপালপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক অপরজনের নাম খোকন। তিনি যুবলীগ নেতা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গোপালপুর পৌরসভা থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

পুলিশ জানায়, গোপালপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এর আগেও মাদক মামলায় চার মাস কারাবরণ শেষে ১৫ দিন আগে মুক্তি পান। এরপরও তিনি মাদক সেবন করতেন। বুধবার মাদক সেবন করার সময় পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, দণ্ড দেওয়ার পর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102