ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে ২ জনের চোখ তুলে নিল জনতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার (৫১) ও সোহরাব হাওলাদার (৪৬) নামে দুজনকে আটক করেছেন এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের দুজনকে গণধোলাই দিয়ে চোখ উৎপাটন করে।

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে।

আটক হওয়া দাদন হাওলাদার বরিশাল মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে ও সোহরাব হাওলাদার একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে ১০-১২ জনের একটি অস্ত্রধারী মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে। তারা ঘরের লোকদের প্রথমে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যাচ্ছিল। এ বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে আটক করে।

এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ তুলে ফেলে। পরে রোববার ভোরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহতাবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102