ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্স খাদে, রোগীসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এ্যাম্বুলেন্স মহাসড়কের খাদে পড়ে গেছে। এতে এ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ দুজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) ও একই এলাকার জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় যাচ্ছিল খাদিজা বেগমের পরিবার। এ্যাম্বুলেন্সটি ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্সে থাকা রোগী খাদিজা বেগম ও তার ভাতিজা মেহেদী হাসান মারা যান। দুর্ঘটনায় আহত হন এ্যাম্বুলেন্সের চালক বাশার মিয়াসহ পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী হায়দার মাহামুদ বলেন, দ্রুত গতিতে আসা এ্যাম্বুলেন্সটি প্রথমে এক্সপ্রেসওয়ের একটি খুঁটির সাথে ধাক্কা খায়। এরপরেই এ্যাম্বুলেন্সটি উল্টে খাদে গিয়ে পড়ে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার জানান, ‘দুর্ঘটনার খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বড় একটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102