ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরের শিবচরে বাসচাপায় প্রাণ গেল একজনের, গুরুতর আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার পঠিত

মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও তিনটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে আকাশ আলী (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গুটিয়া কায়া গ্রামের মিন্টু শেখের ছেলে। তবে আহত চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে খুলনা শহর থেকে স্বাধীন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে শিবচর থানার ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সিবাজার এলাকার ৩নং ব্রিজের কাছে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায় এবং বৃষ্টির জন্য পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ পথচারীসহ তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল তিনটি দুমড়েমুচড়ে যায়। দাঁড়িয়ে থাকা পাঁচজনের মধ্যে চারজন গুরুতর আহত হন ও একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাচ্চর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে শিবচর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102