ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে লাট্টু বেপারি নামে এক হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আসামির ছেলের হামলায় পলাশ কুমার দাস নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রবিবার (১০ এপ্রিল) রাতে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন। এ সময় আসামি লাট্টু বেপারী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। তিনি জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আসামির ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হামলার সময় আসামি পক্ষের অনেক লোক ছিলো। আমরা ৪ জনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তাদের আটক করতে পারিনি। তাদের ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102