ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে কালকিনিতে নির্বাচনী পোস্টার ছেড়াকে কেন্দ্র করে হামলা, আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী পোস্টার ছেড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চারজন সমর্থক আহত হয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার দক্ষিণ জোনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাগর শিকদার (২০), এমদাদ বেপারী (২৩), রশিদ সরদার (৬৫) নাম পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ জোনারদন্দী এলাকায় গাছে টানানো স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর চামচ প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে নৌকার প্রার্থী এসএম হানিফের কর্মীরা। এরই প্রতিবাদ করলে নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর চারজন সমর্থক আহত হয়। তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এমদাদ বেপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক।

এদিকে সমর্থকদের নিয়ে হাসপাতালে আহতদের দেখতে গেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুকে অবরুদ্ধ করে রাখে নৌকার পক্ষের সমর্থকরা। পরে উভয়পক্ষের কর্মী ও সমর্থকরা স্লোগান দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মিছিল দেন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশ গিয়ে মিঠুকে উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে। যদিও সংঘর্ষের ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা সমর্থকরা।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102