ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে পরকীয়ার অভিযোগে ১০০ জুতাপেটা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

মাদারীপুরে পরকীয়ার অভিযোগ তুলে প্রহসনমূলক সালিস বসিয়ে নারী-পুরুষকে ১০০ জুতাপেটা করেছে প্রভাবশালী একটি মহল। পরে তাদের জুতার মালা পরিয়ে এলাকা ঘুরিয়ে সমাজচ্যুত করে ঘরে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। মাতবরদের ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও মঙ্গলবার (২৭ এপ্রিল) লোকমুখে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মনির মিয়ার (৪০) সঙ্গে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের ছাবেদালী ফকিরের স্ত্রী খোদেজা বেগমের (৫০) ধর্মীয়ভাবে আত্মীয়তা রয়েছে। তারা ধর্ম ভাই-বোন হিসেবে উভয়ের বাড়ি যাতায়াত ছিল। আত্মীয়তা সূত্রে ধরে গত সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে মনির মিয়া তার বোন খোদেজা বেগমের বাড়ি বেড়াতে আসেন। কিছুক্ষণ পরেই একই বাড়ির কালু ফকির, ইমরান ফকির, শাকিব আকন, রানা ফকির, শামীম ফকিরসহ ৮ থেকে ১০ জন খোদেজা ও মনিরকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে বাইরে আনে। পরে খোদেজা ও মনিরকে রশি দিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে বাড়ির উঠানে প্রকাশ্য দিবালোকে প্রহসনের সালিস বসায় অভিযুক্ত ৮ থেকে ১০ জন।

সালিসে কালু ফকিরের নেতৃত্বে কারো বক্তব্য না শুনেই খোদেজা ও মনিরকে ১০০ জুতাপেটা করা হয়। পরে তাদের জুতার মালা পরিয়ে পুরো এলাকা ঘোরানো হয়। একপর্যায়ে তাদের ঘরে তালা ঝুলিয়ে এলাকা থেকে বের করার রায় ও সমাজচ্যুত করা হয়।
বিষয়টি অমানবিক ও ন্যক্কারজনক এ ঘটনায় হিসেবে বলছেন স্থানীয়রা। প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে না পারলেও বিষয়টি পরে জানাজানি হয়।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী জানান, এ ঘটনায় ২৪ এপ্রিল শনিবার রাতে শালিসের প্রধান হোতা কালু ফকির, ইমরান ফকির, শামীম ফকিরসহ ৭ জনের উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের নামে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর স্বামী। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সালিশ কালু ফকির, আজিজুল ফকির ও শাকিব আকনকে গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। মানবধিকার লঙ্ঘনের শামিল। আমার কাছে ওই নারী এসেছিল এবং একটি অভিযোগ দিয়েছিল। আমি সাথে সাথে থানাকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102