ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে বাস চাপায় পথচারীর মৃত্যু, বাসে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

মাদারীপুরে বাসাচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিকে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয়রা। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মুন্সী রাজৈর উপজেলার বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সীর ছেলে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন ফারুক। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। উল্টোপথে আসা তুরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফারুকের মৃত্যুতে ঘাতক বাসটি ভাংচুর শুরু করলে বাসের ভেতরে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে যায়। বাস থেকে তাড়াহুড়ো করে সব যাত্রী নেমে যান। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সদর মডেল থানা পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর পর স্থানীয় কিছু ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসটি উল্টোপথে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102