ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে বেলা বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশা-দুর্ভোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

বেলা বাড়লে সাধারণত কুয়াশার পরিমান কমতে দেখা যায়। কিন্তু মাদারীপুরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে দেখা গেছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) ভোরের দিকে মাদারীপুরে কুয়াশার পরিমান কম থাকতে দেখা গেছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশা আরও ঘন হতে দেখা গেছে। সকাল ৮টার দিকে চারপাশ ছেয়ে যায় কুয়াশায়। সামান্য দূরত্বেও স্পষ্টভাবে তেমন কিছু দেখা যাচ্ছিল না।

সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা উপেক্ষা করে কর্মজীবী মানুষের ব্যস্ততাও শুরু হয়। তবে ঘন কুয়াশার কারণে জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে ও ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে।

জানা গেছে, হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করায় বিপাকে পড়েন কর্মজীবী সাধারণ মানুষ। কুয়াশার সঙ্গে বৃষ্টির ফোঁটার মতো শিশিরও ঝরতে দেখা যায়। এ সময় শীতের তীব্রতায় আরও বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বয়স্ক ও শিশুরা।

দিনমজুর মো. আরব আলি বলেন, আমি ভ্যান চালিয়ে খাই। জীবিকার তাগিদে ভোরে মালামাল নিয়ে হাটে এসেছি। কুয়াশা, শিশির আর বাতাসে এখন বেশ খারাপ অবস্থা। শীতের কারণে এখন সাধারণ যাত্রীরা ভ্যানে কম উঠেন। তাই আয়-রোজগারও কমে গেছে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ভোরের দিকে কুয়াশা একটু কম থাকলেও সকাল ৮টার দিকে কুয়াশার মাত্রা বেড়তে দেখা দেছে। মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলেছে। সকাল থেকে যানবাহনের সংখ্যা অপেক্ষাকৃত কম দেখা গেছে।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সেতুর টোলপ্লাজায় মাঝে মধ্যে যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (ওসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান, ইদানিং কুয়াশা বেশি পড়ছে। মহাসড়কে চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে বলা হচ্ছে। কুয়াশা বেশি থাকলে মহাসড়কে ধীর গতিতে ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102